
শেখ মাজহারুল ইসলাম সোহান,টাংগাইলঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর এর জন্মশতবর্ষ উপলক্ষে টাংগাইলে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর(বিএনসিসি)রমনা রেজিমেন্ট কর্তৃক আয়োজিত সেচ্ছাসেবী কার্যক্রম অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য বিধি মানব,করোনা ভাইরাস রুখব”প্রতিপাদ্য কে সামনে রেখে আজ(১৫ ডিসেম্বর)বেলা ১১.৪৫ মিনিটে টাংগাইল শহরের প্রাণ কেন্দ্র শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে কোভিড-১৯ সচেতনতা মূলক র্যালী ও ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম বের হয়ে শহরের নিড়ালা মোড় দিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় রমনা রেজিমেন্ট কর্তৃক জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট,মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন রমনা ক্যান্টনমেন্ট এর উর্ধোতন কর্তৃপক্ষ সহ বিএনসিসির সদস্যরা।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য