হোম » প্রধান সংবাদ » আমরা পরবর্তী প্রজন্মকে বঙ্গবন্ধু’র প্রেরণা অনুভব করাতে পারছি না : ডিসি নারায়ণগঞ্জ

আমরা পরবর্তী প্রজন্মকে বঙ্গবন্ধু’র প্রেরণা অনুভব করাতে পারছি না : ডিসি নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জসিম উদ্দিন বলেছেন, আমাদের একটা ঘাতটি আছে। আমরা পরবর্তী প্রজন্মকে অনুভব করাতে পারছি না যে, বঙ্গবন্ধু কী প্রেরণা ছিল, কী হ্যমিলিয়নের বাঁশিওয়ালা ছিল জাতির জনক। যার ডাকে সাড়া দিয়ে মানুষ তার জীবন আত্যাহুতি দিয়েছেন, ত্রিশ লক্ষ শুধু শহীদই নয় দুই লক্ষ মা-বোনের ইজ্জত ছিল আমাদের বড় ত্যাগ,্ সেই অনুভবটা তাদেরকে বুঝাতে হবে।

মহান বিজয় দিবস ২০২০ উপলক্ষে গতকাল মঙ্গলবার নারায়ণগঞ্জ রাইফেলস ক্লাবে অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধাদের ১৯তম শুটিং প্রতিযোগিতার অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জেলা প্রশাসক আরও বলেন, এবারের করোনার কারণে এবার অনুষ্ঠানটি সীমিত করেছি। কিন্তু নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের এই অনুষ্ঠান সবসময়ই একটি ঐতিয্য এবং ব্যতিক্রমধর্মী একটা অবস্থান নিয়ে আসে। এবারও তার ব্যত্যয় ঘটেনি। আমরা চাই সবার মুখে আনন্দ ও হাসি। এই বিজয় দিবস ২০২০ থেকেই বিজয়ের ৫০ বছরপূর্তি শুরু হবে। একই সাথে জাতির পিতার জন্মশত বর্ষ।

তিনি বলেন, আমরা এইবার কাছ থেকে অনুভব করেছি এই করোনার মতো মহামারিতেও যেন আমরা একটু হাসিতে থাকতে পারি, একটু আনন্দে থাকতে পারি। আমাদের সন্তান বা পরবর্তী প্রজন্ম যেন এই পৃথিবীতে মাথা উচু করে দাঁড়াতে পারে সেটাই আপনারা চেয়েছিলেন এখনো চাচ্ছেন।

তিনি বলেন, আজকে রাজাকার, সামস্ আলবদরের প্রেতাত্মারা এখনো কিন্তু সুযোগ পাচ্ছ্,ে আমাদের ভিতর উস্কানী দিয়ে দেশে আবারও বিশৃঙ্খলা সৃষ্টি করতে। কিন্তু আপনাদের আদর্শে যারা অনুগত, অনুপ্রাণিত হয়ে আমরা কঠোর হস্তে বলেছি যে আমরা এটা দমন করবো। এই ধরণের উস্কানী দিয়ে দেশকে আবার বিব্রতকর পরিস্থিতিতে নিয়ে যেতে দেব না।

জেলা প্রশাসক বলেন, আমরা আপনাদের হয়তো সে অবস্থান দিতে পারিনি। কিন্তু জাতির পিতার কন্যা আপনাদের রাষ্টীয় সম্মানী দেয়া শুধু শুরুই করেনি তা বাড়িয়ে দিয়েছে। এখন আপনাদের সুবিধার জন্য ঘর তৈরীর কার্যক্রম চলছে। একই সঙ্গে প্রত্যেক বধ্যভ’মি এবং স্মৃতিস্তম্ভ গুলো সংরক্ষণসহ প্রতিটি জেলায় পর্যায়ে মুক্তিযোদ্ধাদের জন্য কমপ্লেক্স তৈরীর কাজ চলছে। সর্বশেষ এই লাল সবুজ পতাকার দেশে মক্তিযোদ্ধাদের সবার কবর দেখলে যেন বলতে পারে এটা মুক্তিযোদ্ধার কবর সেই ব্যবস্থাও নেয়া হচ্ছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জায়েদুল আলম, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, বেগম রোকেয়া পদক পাওয়া মুক্তিযোদ্ধা ফরিদা আক্তারসহ বীর মুক্তিযোদ্ধাগণ।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!