হোম » প্রধান সংবাদ » জাতির পিতার সম্মান রক্ষায় নবীনগরে সরকারি কর্মকর্তাদের আলোচনা সভা অনুষ্ঠিত 

জাতির পিতার সম্মান রক্ষায় নবীনগরে সরকারি কর্মকর্তাদের আলোচনা সভা অনুষ্ঠিত 

সোহেল মিয়া, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের আয়োজনে “জাতির পিতার সম্মান, রাখব মোরা অম্লান” স্লোগানে ও ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপন উপলক্ষে শনিবার (১২ ডিসেম্বর) সকালে “যদিও মানছি দূরত্ব, তবুও আছি সংযুক্ত” এ স্লোগানে উপজেলা প্রশাসন ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আয়োজনে আলোচনাসভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান পালিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিক এতে সভাপতিত্ব করেন।

ডিজিটাল বাংলাদেশ দিবসের উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা সহকারী প্রোগ্রামার রনিক হালদার। বক্তব্য রাখেন নবীনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুর রশিদ, কৃষি কর্মকর্তা জগলুল হায়দার, সমাজসেবা কর্মকর্তা পারভেজ আহাম্মদ, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রেজাউল করিম সবুজ, শিক্ষক ইমতিয়াজ বেগ ইমন, ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্রের সভাপতি মাশুকুর রহমান, হাসানুল হক রাফি প্রমুখ।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!