
আসাদ হোসেন রিফাত,লালমনিরহাট প্রতিনিধিঃ শনিবার (১২ ডিসেম্বর) লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারীতে ৩ ইউনিয়ানের বন্যা প্রবণ ও নদী ভাঙ্গন এলাকায় বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ (৩য় পর্যায়) দুর্যোগ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় প্রায় ৩ কোটি টাকা ব্যয় ভোটমারী এস,সি উচ্চ বিদ্যালয়ে আশ্রয়কেন্দ্রর ভিত্তি প্রস্তর স্থাপন কালে

ভার্চুয়াল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহম্মেদ বলেন, প্রধানমন্ত্রী যা বলেন, তাই করেন। আর এ কারণেই দেশবাসী তাকে হৃদয় দিয়ে ভালোবাসে। তার মঙ্গল কামনায় দেশবাসী প্রার্থনা করে। শেখ হাসিনার জন্যই দেশের মানুষ আমাদেরও ভালোবাসে। তাই আগামী দিনেও শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে সবাইকে এক হয়ে কাজ করতে হবে।
আশ্রয়কেন্দ্রর ভিত্তি প্রস্তর স্থাপন কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিশেষ অতিথি, রবিউল হাসান, উপজেলা নির্বাহী অফিসার কালীগঞ্জ, কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরজু সাজ্জাদ, সেলিম মেহেদী,সভাপতি ভোটমারী এস.সি উচ্চ বিদ্যালয়,কালীগঞ্জ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পি,আই,ও) ফেরদৌস আহমেদ, নুর ইসলাম ভোটমারী এস সি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, প্রেসক্লাব সভাপতি আমিরুল ইসলাম হেলাল,
চেয়ারম্যান ভোটমারী ইউ,পি আহাদুল হোসেন চৌধুরী, মনিরুজ্জামান কাঞ্চন,সহ উপজেলা আওয়ামী লীগের নেতারা। বাস্তবায়ন প্রতিষ্টান, মেসার্স আবু তালেফ মিলু,কালীগঞ্জ লালমনিরহাট।।

আরও পড়ুন
বগুড়ায় সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি: প্রার্থী রনি গ্রেপ্তার
লালমোহনে বাস চাপায় প্রাণ গেল শিশুর
মির্জাপুরে মারধর ও ধর্ষণের ফলে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসীর স্ত্রীর মৃত্যু