
এম.এ রাশেদ, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার ধুনট উপজেলা আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত । বুধবার সকাল ১১ টায় উপজেলার পরিষদের হল রুমে উপজেলা পর্যায়ের নির্বাচিত শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপজেলা নিবার্হী অফিসার সঞ্জয় কুমার মহন্তের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশা,
উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মহসিন আলম, ধুনট থানার অফিসার ইনচার্জ ওসি কৃপা সিন্ধু বালা, মহিলা কর্মকর্তা মোঃ আশাফ আলী, পল্লি উন্নয়ন কর্মকর্তা শফিকুল ইসলাম, কালের পাড়া ইউনিয় পরিষদের চেয়ারম্যান হারেজ উদ্দিন আকন্দ, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাল মিয়া, উপজেলা মহিলা বিষয়ক প্রশিক্ষণ অফিসার মোছাঃ আনোয়ারা বেগমসহ অনুষ্ঠানে আরো অনেকে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য