
শিবগঞ্জ ( বগুড়া) প্রতিনিধিঃ মহামারী করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় বগুড়ার শিবগঞ্জে পউস ফাউন্ডেশনের উদ্যোগে উপকারভোগী সদস্যদের মাঝে মাস্ক ও সচেতনতামুলক লিফলেট বিতরণ করা হয়। গতকাল উপজেলার শিবগঞ্জ ইউনিয়ন গুজিয়ায় সংস্থার কার্যালয়ে পউস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক বুলবুল আহম্মেদ বুলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে মাস্ক ও লিফলেট বিতরণ করেন শিবগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার সামিউল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শিবগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমেদ সাবু, এ সময় আরো উপস্থিত ছিলেন, পউস এর উপ-পরিচালক আঃ মোমিন মুন্নু, প্রধান হিসাব কর্মকর্তা সুকেন্দ্র চন্দ্র মালাকার, সিনিয়র নিরিক্ষণ কর্মকর্তা মোঃ নুরুননবী ইসলাম, ব্রাঞ্চ ম্যানাজার আঃ ওয়াহাব প্রমুখ।

আরও পড়ুন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা