
মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট জেলা প্রতিনিধি: আজ শনিবার (৫ ডিসেম্বর) সকাল ১১টায় লালমনিরহাট কেন্দ্রীয় শহিদ মিনার চত্ত্বরে সম্মিলিত সাংস্কৃতিক জোট লালমনিরহাটের আয়োজনে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের বিরোধী ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট লালমনিরহাটের সভাপতি মজিবর রহমান। বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোট লালমনিরহাটের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম টিটু প্রমুখ। এ সময় সম্মিলিত সাংস্কৃতিক জোট লালমনিরহাটের উপদেষ্টা সুপেন্দ্র নাথ দত্ত, সহসভাপতি আকতারুজ্জামান, সাংস্কৃতিক কর্মী পিকে বিক্রম, বাংলাদেশ আওয়ামী কৃষক লীগ লালমনিরহাট সদর উপজেলা শাখার সভাপতি হাফিজুর রহমানসহ সম্মিলিত সাংস্কৃতিক জোট লালমনিরহাটের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী