
এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ভৈরবে গজারিয়া ইউনিয়নের মানিকদী গ্রামের পাড়াতলি থেকে আঁখি বেগম (১৯) নামে এক গৃহবধূর ফাঁসিতে ঝুলন্ত এক মরদেহ উদ্ধার করে ভৈরব থানা পুলিশ। আঁখি বেগমের স্বামীর নাম মোঃ শাফায়েত উল্লাহ। শ্বশুরের নাম গিয়াসউদ্দিন মাষ্টার। আজ ১ লা ডিসেম্বর মঙ্গলবার সকালে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। নিহত আঁখি পার্শ্ববর্তী শিমুলকান্দি ইউনিয়নের ভূইয়া বাড়ির আরিজ মিয়ার মেয়ে বলে জানা যায়। ঘটনা সূত্রে আরো জানা যায় যে, একই পরিবারের মালয়েশিয়া প্রবাসী শাহাদাৎ হোসেন আঁখি বেগমের বড় বোনের স্বামী হয়।
নিহতের পরিবারের লোকজন জানায়, প্রায় ৬ মাস পূর্বে আঁখি বেগমের বিয়ে হয় শ্রীনগরে। আত্মীয়তার সূত্রে আসা যাওয়ার মধ্যে শাফায়েত উল্লাহর নজর পড়ে আঁখি বেগমের উপর। কিন্তু এতে একমত ছিলেন না আঁখির বাবা মা। আঁখি বেগমের অন্যত্র বিয়ে হয়ে গেলে শাফায়েত উল্লাহ কৌশলে জিম্মি করে তার ভাবী মুন্না বেগমকে। এক পর্যায়ে ৩/৪ মাস পূর্বে শাফায়েত তার ভাবী মুন্না বেগমকে ব্লাক মেইল করে নিয়ে গিয়ে বিয়ে করেছে বলে দাবী করেন আঁখি বেগমের পরিবার। নিহতের পরিবার আরো জানায় আঁখি আত্মহত্যা করেনি বরং তাকে হত্যা করেছে ঐ পাষান্ড শাফায়েত। এদিকে ঘটনার পূর্ব থেকে শাফায়েতের অত্যাচারে মুন্না বেগম শ্বশুর বাড়ি ছেড়ে বাপের বাড়িতে বসবাস করছে বলেও জানায় পরিবারের লোকজন।
এবিষয় নিহতের শ্বশুর বাড়ির লোকজনের সাথে চেষ্টা করেও মুঠো ফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি। ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহিন এবিষয়ে বলেন, প্রাথমিক তদন্তে আত্মহত্যা বলে প্রতিয়মান হচ্ছে। ময়না তদন্তের পর বিস্তারিত জানা যাবে। বাদী পক্ষ আত্মাহত্যার প্ররোচনায় একটি মামলা মামলা করার প্রস্তুতি নিচ্ছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান
বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা