
আবু জাহের, শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরে ২০২০-২১ অর্থ বছরের কৃষি পূনর্বাসন ও প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে গত ১ ডিসেম্বর মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী অফিসার লিয়াকত আলী সেখ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৫ শেরপুর –ধুনট নির্বাচনী এলাকার মাননীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ হাবিবর রহমান এমপি।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযেদ্ধা আলহাজ¦ মজিবর রহমান মজনু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর পৌরসভার মেয়ার আলহাজ¦ আব্দুস সাত্তার, ধুনট পৌরসভার মেয়র জীএম বাদশা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ¦ শাহ্জামাল সিরাজী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আহসান হাবীব আম্বিয়া, উপজেলা কৃষিবীদ শারমিন আক্তার, মাসুদ রানা, উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল কালাম আজাদ, আওয়ামীলীগ নেতা শামিম ইফতেখার প্রমুখ।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান