
এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে জমি নিয়ে বিরোধ সৌদি প্রবাসীকে কোদাল দিয়ে কুপিয়ে গুরুতর আহত, থানায় অভিযোগ। জানা যায়, উপজেলার কিচক ইউনিয়নের মাটিয়ান চল্লিশছত্র গ্রামের মৃত: ফজলার রহমান এর ছেলে সৌদি প্রবাসী শফিকুল ইসলাম পিন্টু গতকাল সোমবার তার বাড়ীর পার্শে¦র পৈত্রিক সূত্রে প্রাপ্ত জমিতে সেচ প্রদান করতে গেলে একই গ্রামের বেলাল হোসেন এর পুত্র মিঠু সহ তার পরিবারের লোকজন হাতে লাঠি-শোটা, কোদাল, দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হইয়া অতর্কিত ভাবে হামলা চালায়।
এসময় প্রবাসী কে একা পেয়ে বেধরক ভাবে মারপিট করে গুরুতর আহত করে। এক পর্যায়ে প্রতিপক্ষরা তাকে কোদাল দিয়ে কুপালে সে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যায়। পরে স্থানীয় লোকজন ছুটে এসে ওই প্রবাসীকে আহত অবস্থায় উদ্ধার করে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে দেয়। এব্যাপারে ওই প্রবাসীর স্ত্রী রিভা বেগম বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেন।
রিভা বেগম বলেন, প্রতিপক্ষ মিঠু মিয়া সহ তার পরিবারের লোকজন তার স্বামীকে কোদাল দিয়ে মাথায় কোপ মেরে গুরুত আহত করেছে। তিনি আরো বলেন, আমার স্বামীকে মেরে ফেলার জন্যই তারা এই হামলা চালিয়েছে। এব্যাপারে থানার অফিসার ইনচার্জ এসএম বদিউজ্জামান বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২