
মোঃ ইলিয়াস আলী, বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের সভাপতি এন এম নুরুল ইসলাম (৪২) কে প্রাণনাশের হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তিনি মঙ্গলবার বালিয়াডাঙ্গী থানায় সাধারণ ডায়েরি করেছেন। এন এম নুরুল ইসলাম ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ফুলতলা এলাকার বাসিন্দা। তিনি বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের সভাপতি ও জয়যাত্রা টেলিভিশন, ভোরের কাগজ এবং দি এশিয়ান এইজ পত্রিকার বালিয়াডাঙ্গী প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন ।
এন এম নুরুল ইসলাম বলেন, সংবাদ সংগ্রহের কাজে তিনি উপজেলা শহরে ছিলেন। মঙ্গলবার দুপুর ১২.৩৭ মিনিটে ০১৭০৫৬০৭২১৩ এ নম্বর থেকে তাঁকে ফোন করা হয়। এ সময় তাঁকে গালাগাল করে প্রাণনাশের হুমকি দেয় দুর্বৃত্তরা ৷ সাংবাদিককে হত্যার হুমকি দেওয়ার ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের
সাংবাদিকগণ দ্রুত হুমকিদাতাদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান। বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ মুঠোফোনে বলেন, এ ঘটনায় এন এম নুুরুল ইসলাম নিরাপত্তা চেয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। অভিযোগটি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য