
জাহিদুল হক মিন্টু, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে স্থানীয় এমপি আনোয়ার হোসেন হেলাল এর সাথে স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা পর্যায়ের বিভাগীয় প্রধান কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আল মামুনের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের এমপি আনোয়ার হোসেন হেলাল।
এছাড়াও উপস্থিত ছিলেন, রাণীনগর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফরিদা বেগম, ভাইস চেয়ারম্যান জারজিস হাসান মিঠু, রাণীনগর থানার ওসি মো: জহরুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল জলিল সহ স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা পর্যায়ের সকল দপ্তরের কর্মকর্তারা।

আরও পড়ুন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা