
রৌমারী কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা সীমান্ত থেকে মোঃ আংগুর(২৫) নামে এক চোরাকারবীকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি। গত রবিবার (২২ নভেম্বর) রাত ১০ টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে দাঁতভাঙ্গা সীমান্ত থেকে তাকে আটক করা হয়। আটক মোঃ আংগুর এলাকার কাউনিয়ারচর গ্রামের আক্কেল আলীর পুত্র। বিজিবি সূত্রে জানাগেছে,একটি পেশাদার চোরাকারবারী চক্র সীমান্ত পিলার ১০৫৪/২-এস মেইন পিলারের নিকটে কাউনিয়ারচর নামক স্থান দিয়ে গরু চোরাচালানের চেষ্টা কালে ২টি
আরকি ( চোরাচালানে ব্যাবহিত বাঁশ) সহ তাকে আটক করা হয়।
এ বিষয়ে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) এর অধিনায়ক লে: কর্নেল এসএম আজাদ আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে তার সাথে জড়িত ২৬ জন গরু চোরাকারবারীর নাম প্রকাশ করে। পরবর্তীতে আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করে ধৃত আসামীকে রৌমারী থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী