
নারায়ণগঞ্জে একটি পরিত্যক্ত বাড়ি থেকে মোস্তফা হাওলাদার নামের এক ডিপ টিউবওয়েলের ঠিকাদার এর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে নারায়ণগঞ্জ শহরের গলাচিপা এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। মোস্তফা কুমিল্লার লাকসাম উপজেলার পুরিয়া গ্রামের হাসমত আলীর ছেলে।
পরিবারের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক আশেক ইমরান জানান, গতকাল সকাল ৯টার দিকে বাসা থেকে বের হয়ে সে রাতে আর বাড়ি ফেরেনি। আজ সকালে গলাচিপা এলাকা থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইমরান মেহেদী সিদ্দিকী। অপরাধ তদন্ত সংস্থ্যা (সিআইডি)’র একটি দল সেখানে ক্রাইম সিন দিয়ে ঘিরে রেখে তদন্ত করছে। কর্মকর্তারা জানিয়েছেন, তার শরীরের পিছন দিকে লালচে দাগ লক্ষ্য করা গেছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে বিস্তারিত জানাতে পারবেন।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২