
আরিফুল ইসলাম আরিফ,ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ-ভালুকা হবিরবাড়ীতে ১০ দিনের ফ্রি মেডিকেল সেবায় বিনামূল্যে হাঁড় পরীক্ষণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।উপজেলার হবিরবাড়ীর স্কয়ার মাষ্টারবাড়ীতে হাজী আবুল হাশেম পাবলিক স্কুলে ১৮ই নভেম্বর বুধবার ১০দিনের ফ্রি মেডিকেল সেবায় বিনামূল্যে হাঁড় পরীক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মােঃ আবুল কালাম রাসেল ভিপি রাসেল বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক,
আওয়ামীলীগ ময়মনসিংহ জেলা শাখা এবং জেলা আওয়ামীলীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক,বিশিষ্ট শিক্ষানুরাগি,হাজ্বী মোঃ রফিকুল ইসলাম।অন্যদের মধ্যে হাজ্বী আবুল হাশেম প্রধান,মোঃ জামাল হোসেন মেম্বার,মোঃ হাসেম মেম্বার,মোঃ নজরুল ইসলাম প্রধান,মোঃ মনিরুজ্জামান মনির ঢালী,মোঃ শফিকুল ইসলাম,ইয়াসমিন বেগম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
আয়ােজনে পদ্মা জেনারেল হাসপাতাল (ময়মনসিংহ) ও প্রগতী কল্যান সংস্থা,(ময়মনসিংহ) এবং সৌজন্যে ও নিউজিল্যান্ড ডেইরী প্রােঃ বাংলাদেশ লিঃ।যোগাযোগ স্কয়ার মাষ্টারবাড়ীর আরিফের ৪নং গেইট শফিক মেডিকেল ও হাজী আবুল হাশেম পাবলিক স্কুলে মেডিকেল ক্যাম্পটি শুরু হয়েছে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২