হোম » প্রধান সংবাদ » তল্লার মসজিদ বিস্ফোরণে ক্ষতিগ্রস্তদের মাঝে জেলা পরিষদের আর্থিক সহায়তা প্রদান

তল্লার মসজিদ বিস্ফোরণে ক্ষতিগ্রস্তদের মাঝে জেলা পরিষদের আর্থিক সহায়তা প্রদান

নারায়ণগঞ্জের পশ্চিম তল্লার বাইতুস সালাত জামে মসজিদের বিস্ফোরণের ঘটনায় নিহত এবং আহতদের পরিবারকে নারায়ণগঞ্জ জেলা পরিষদের পক্ষ হতে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১১টায় জেলা পরিষদের সভা কক্ষে অনুষ্ঠিত এ সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন।

এ সময় স্বজন হারানো পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে প্রধান অতিথি বলেন, আমাদের সাধ থাকলেও সাধ্য নেই। আমাদের পক্ষে যতটুকু করা সম্ভব ততটুকু নিয়েই আমরা আপনাদের সামনে দাঁড়িয়েছি এবং ভবিষ্যতেও দাঁড়াবো।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন। অনুষ্ঠানে নিহত ও আহতদের ৩৮টি পরিবারের মধ্যে ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!