
চাটখিল থেকে মনির হোসেন সোহেল (চাটখিল প্রতিনিধি): সাংবাদিকদের উদ্যোগে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ মোসার সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে । আজ ১৬ই নভেম্বর সকাল ১১ টায় নোয়াখালী জেলার চাটখিল উপজেলার অডিটোরিয়ামে চাটখিল উপজেলার সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
সাংবাদিক মিজানুর রহমান বাবরের সঞ্চালনায় প্রথমে পরিচিতির মাধ্যমে মতবিনিময় সভা কার্যক্রম আরম্ভ করা হয়। বক্তব্য রাখেন দৈনিক যুগান্তরের চাটখিল উপজেলা প্রতিনিধি প্রফেসর আবু তৈয়ব, চাটখিল বার্তার সম্পাদক ও প্রকাশক ফরহাদ সিদ্দিকী, নোয়াখালী বার্তা সম্পাদক ও প্রকাশক সাইফুল ইসলাম রিয়াদ, প্রিয় নোয়াখালী পত্রিকার সম্পাদক ও প্রকাশক কামরুল ইসলাম কানন। আরও উপ্সথিত ছিলেন আলোকিত নোয়াখালী পত্রিকার সম্পাদক ও প্রকাশক আলা উদ্দিন, সাংবাদিক মনির হোসেন সোহেল, মোঃ ইয়াসিন, মোঃ হানিফ, মোঃ সাকিব ও অন্যান্য সাংবাদিক বৃন্দ।

আরও পড়ুন
বগুড়া সদরের ১নং ফাঁপোর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী কামাল হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
সরিষাবাড়ীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
ঘুষ বাণিজ্যসহ বিস্তর অনিয়মের অভিযোগ প্রতিষ্ঠান প্রধাণ হুরার বিরুদ্ধে, মানছেনা মন্ত্রনালয়ের নির্দেশনাও