
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : ঔষধি গুণসম্পন্ন গাছ ঘৃতকুমারী, তুলশী, অর্জুন, বাসক ও অশ্বগন্ধার প্রদর্শনী চাষ সম্প্রসারণ কর্মসূচির আওতায় মাতৃবাগান স্থাপনে বগুড়ার আদমদীঘিতে ৩০জন কৃষক- কৃষাণীকে প্রশিক্ষণ দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা কৃষি অফিসের হলরুমে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করেন কৃষিবিদ রাসেল আহমেদ।
এসময় জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ মোছা. রাহেলা পারভীন, আদমদীঘির উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মিঠু চন্দ্র অধিকারী ও কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ দিপ্তী রানী রায় উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ শেষে ১৩টি প্রদর্শণীর উপকরন বিতরণ ও ঔষধি গুণসম্পন্ন গাছের চাষ স¤প্রসারণ কর্মসূচির কার্যক্রম পরিদর্শন করা হয়।

আরও পড়ুন
লালমোহনে খাটের নিচ থেকে ৩৪ বস্তা চাল উদ্ধার
আওয়ামীলীগ জন্মলগ্ন থেকে দেশের ক্ষতি করেছে: ইকবাল হাসান মাহমুদ টুকু
বগুড়া শেরপুরের চুরি মামলার তদন্তে প্রাপ্ত আসামি আফিল পিন্টু গ্রেপ্তার