হোম » প্রধান সংবাদ » দাগনভূঞায় মুক্তিযোদ্ধা ওবায়দুল আর নেই

দাগনভূঞায় মুক্তিযোদ্ধা ওবায়দুল আর নেই

মোঃআবদুল মুনাফ পিন্টু,দাগনভূঞা উপজেলা প্রতিনিধিঃ দাগনভূঞা উপজেলার সিন্দরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ওবায়দল হক ইবু মিয়াকে (৭৫) গত মঙ্গলবার সকালে রাষ্ট্রীয় মর্যাদায় ছাদেকপুর পাটোয়ারী বাড়ির দরজায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
গত সোমবার রাতে বার্ধক্যজনিত রোগে ফেনীর একটি হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পরদিন সকালে নামাজে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে অসংখ্য আত্মীয়স্বজনও বহু গুণগ্রাহী রেখে যান। মরহুমের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। উপজেলা আওয়ামীলীগের সভাপতি কামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন মামুন গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!