হোম » প্রধান সংবাদ » লালমনিরহাট জেলা জুড়ে দাপাচ্ছে অবৈধ যান

লালমনিরহাট জেলা জুড়ে দাপাচ্ছে অবৈধ যান

মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট জেলা প্রতিনিধি: লালমনিরহাট জেলায় এমনিতেই অটোবাইক, ব্যাটারি চালিত রিকশার আধিক্য। তারপর যোগ হয়েছে শ্যালো ইঞ্জিনচালিত অবৈধ যানবাহন ভটভটি। শুধু জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন নয়, এসব অবৈধ যানবাহন এখন বড়বাড়ি-লালমনিরহাট-বুড়িমারী জাতীয় মহাসড়কগুলোয় দাপিয়ে ফিরছে। নিয়ন্ত্রণহীন গতিতে দাপিয়ে বেড়ানো এসব যানবাহন জেলা শহরের প্রধান সড়ক ছাড়াও চলছে অলিগলি পথে। ফলে প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। প্রশাসনের নিষ্ক্রিয়তায় জাতীয় মহাসড়কে দৌরাত্ম্য বাড়ছে এসব যানবাহনের।

প্রশাসন বলছে, কঠোর অভিযানেও বন্ধ হচ্ছে না অবৈধ যানগুলো। আর ভটভটি চালকদের ভাষ্য, সড়কে চাঁদা দিয়ে চলছেন তারা। শহরে কিংবা মহাসড়কে থ্রি হুইলার অটোরিকশা, অটো টেম্পো ও অযান্ত্রিক যানবাহন নিষিদ্ধ থাকলেও এসব যানবাহনের কাছে অসহায় খোদ প্রশাসন। এখন ক্রমেই বাড়ছে ভটভটির সংখ্যাও। এগুলো নিয়ন্ত্রণে হিমশিম খেতে হয় ট্রাফিক পুলিশকে। এসব যানবাহন জেলা শহরের মধ্যেই যত্রতত্র প্রবেশ করে। ট্রাফিক পুলিশ এসব যানবাহন নিয়ন্ত্রণে গলদঘর্ম। তাদের অনেকের বিরুদ্ধে ভটভটি থেকে চাঁদা আদায়ের অভিযোগও রয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!