
গোলাম রব্বানী দুলাল,আদমদীঘি উপজেলা প্রতিনিধি: ছোট থেকে ছাত্র রাজনীতির মেঠোপথ পেরিয়ে যুব রাজনীতি থেকে বর্তমানে সান্তাহার পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব মতিউর রহমান টিটু। স্কুল জীবনেই শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্র রাজনীতির প্রতি তীব্র নেশা জাগে এই নেতার। দীর্ঘদিন বিরোধী দলের রাজনীতি করতে গিয়ে নানা রকম হয়রানি শিকার হতে হয়েছে তাকে।
তবুও হাল ছাড়েননি রাজনীতিতে। তাইতো তিনি এবার আসন্ন সান্তাহার পৌরসভা নির্বাচনে বিএনপির সম্ভাব্য মেয়র পদে অংশ গ্রহন করার জন্য ইতিমধ্যে আসন্ন সান্তাহার পৌরসভা নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা প্রদান করেছেন। জানা যায়, তিনি ছাত্র জীবনে সান্তাহার সরকারি কলেজ ছাত্রদলের সাধারন সম্পাদক, ছাত্র সংসদের জিএস নির্বাচিত হন, সান্তাহার শহর ছাত্রদলের আহবায়ক, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক, বর্তমান সান্তাহার পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও পর পর ৪ বার সিএনজি মালিক সমিতির সাধারন সম্পাদক রয়েছে।
মনোনয়ন প্রত্যাশী মেয়র প্রার্থী আলহাজ্ব মতিউর রহমান টিটু বলেন, আমি দীর্ঘদিন থেকে বিএনপির রাজনীতির সাথে জড়িত। শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে আমি ছাত্রদলের রাজনীতি থেকে যুবদল এর সাথে এরপর বর্তমানে পৌর বিএনপি রাজনীতির সাথে জড়িত। ইনশাআল্লাহ দলীয় মনোনয়ন পেলে আমি নিশ্চয় ধানের শীষ প্রতিক নিয়ে সান্তাহার পৌরসভায় বিএনপির বিজয় অক্ষুন্ন রাখতে পারবো। আর সেই সাথে সান্তাহার পৌর বিএনপিকে আরও শক্তিশালী করবো।

আরও পড়ুন
লালমোহনে খাটের নিচ থেকে ৩৪ বস্তা চাল উদ্ধার
আওয়ামীলীগ জন্মলগ্ন থেকে দেশের ক্ষতি করেছে: ইকবাল হাসান মাহমুদ টুকু
বগুড়া শেরপুরের চুরি মামলার তদন্তে প্রাপ্ত আসামি আফিল পিন্টু গ্রেপ্তার