
মোস্তাফিজুর,নাটোর জেলা প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গার ইয়ারপুর খালে অবৈধ সুঁতিজাল উচ্ছেদ করেছে, নলডাঙ্গা উপজেলা প্রশাসন। নদীর পানি প্রবাহ বন্ধ করে এলাকার প্রভাবশালীরা মাছ ধরে আসছিলেন। এমন অভিযোগের ভিত্তিতে (০২ নভেম্বর ) সোমবার দুপুরে নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। সুঁতিজাল অপসারণ করে, সুঁতিজালে ব্যবহৃত সামগ্রী পুড়িয়ে দেয়া হয়।
এ সময় ইউএনও আবদুল্লাহ আল মামুন জানান, পানির স্রোতে বাঁধাগ্রস্থ করে মাছ শিকার করছিলো তারা। অভিযোগের ভিত্তিতে সুঁতিজালের বাঁধ অপসারণ করা হয়। স্রোতে বাঁধাগ্রস্থ করে কোন অবৈধ সুঁতিজাল দিয়ে মাছ শিকার করা যাবে না। উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন
বগুড়া শেরপুরের চুরি মামলার তদন্তে প্রাপ্ত আসামি আফিল পিন্টু গ্রেপ্তার
ভৈরব প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি আনোয়ার, সম্পাদক সোহেল
ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম