হোম » প্রধান সংবাদ » লালমনিরহাটের কুখ্যাত সন্ত্রাসী সোহেল রানা পুলিশের হাতে আটক

লালমনিরহাটের কুখ্যাত সন্ত্রাসী সোহেল রানা পুলিশের হাতে আটক

মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট: লালমনিরহাট জেলার লালমনিরহাট পৌর শহরের কুখ্যাত সন্ত্রাসী সোহেল রানা (৩৫) কে পুলিশ গ্রেফতার করে আজ সোমাবর (২ অক্টোবর) দুপুরে আদালতে সোর্পদ করেছে। জানা গেছে, লালমনিরহাট পৌরসভার আপন পাড়ার এন্তা মিয়ার পুত্র সোহেল রানা (৩৫)। গত ২৭ অক্টোবর বিকাল ৪টা ১৫মিনিটে লালমনিরহাট জেলা শহরের আপন পাড়ায় সিরাজুল ইসলামের পেট্টোল পাম্পে লালমনিরহাট জেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক হামিদুর রহমান ভেন্ডার নিজ ব্যবহৃত মোটর সাইকেলের পেট্টোল নিতে যায়। সেখানে কুখ্যাত সন্ত্রাসী সোহেল রানা একটি বিশাল রাম দা দিয়ে তাঁকে কুপিয়ে জখম করে। এ বিষয়ে তিনি লালমনিরহাট সদর থানায় মামলা দায়ের হয়। পরে সেই কুপিয়ে রক্তাক্ত জখম করার সিসি টিভির ভিডিওটি স্যোসাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এ সন্ত্রাসী সোহেল রানার বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় একধিক মামলা রয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!