
মোঃআবদুল মুনাফ পিন্টু,দাগনভূঞা উপজেলা প্রতিনিধিঃ দাগনভূঞায় সুপারি বাগান থেকে সুপারি পাড়াকে কেন্দ্র করে বাড়িঘর ভাঙচুর ও বাড়ির লোকদের পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে একই বাড়ির মেহেদী হাসান ও তার সঙ্গীয়দের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার ৩নং পূর্বচন্দ্রপুর ইউনিয়নের উত্তর গজারিয়া বড় বাড়িতে।
ঘটনাস্থল ও অভিযোগের ভিত্তিতে জানাযায়, ওই বাড়িতে দীর্ঘদিন দরে দুই সন্তান নিয়ে বসবাস করে আসছিল পারভীন আক্তার (৪০)। গত ৩০ অক্টোবর বাড়ির সামনে সুপারি গাছের নিচে প্রায় ৫-৬ পন সুপারি পড়ে থাকতে দেখে পারভীন আক্তারের ছোট ছেলে বিপ্লব হাসান। বিষয়টি ছেলে তার মাকে জানালে, পারভীন আক্তার সুপারি গুলো তুলে ঘরে নিয়ে আসে।
কিন্তু একই বাড়ির বাসিন্দা মোখলেছুর রহমানের ছেলে মেহেদী হাসান সুপারি গুলো নিজেদের দাবি করে পারভীন আক্তারের ভাগিনা রনিকে ফোন করে সুপারি গুলো ফেরত দিতে বলে। আর সুপারি দিতে অস্বীকার করলে তার ছেলে বিপ্লবকে মারার হুমকি প্রদান করে। বিষয়টি নিয়ে পারিবারিক ভাবে জানালে তার সুরাহা না হলে সামাজিক ভাবে জানানো হয়।
তারই জের দরে ওই দিন রাত আনুমানিক ৯ টার দিকে অভিযুক্ত মেহেদী হাসান ও তার সঙ্গীয় বন্ধুদের নিয়ে বাড়িঘর ভাঙচুর ও পারভীন আক্তার এবং তার ছেলেকে পিটিয়ে জখম করে। বাড়ির লোকজন তাদের দমাতে এসে আরও ৩ জন আহত হয়। আহত পারভীন আক্তার কান্নাজড়িত কন্ঠে সাংবাদিকদের জানান, এরা সরকারি দলের নাম বেচে সন্ত্রাসী করে বেড়ায়। সরকার কখনো মারামারি করতে নেতকর্মীদের বলে না৷ এরা কোনো দলের নয়। আমি এর বিচার চাই এবং আমি আমার সন্তানদের নিয়ে দুমুঠো খেয়ে শান্তিতে এই বাড়িতে বসবাস করতে চাই।
এদিকে অভিযুক্ত মেহেদী হাসানের মায়ের সাথে বিষয়টি নিয়ে কথা বললে তিনি জানান, এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। এরকম কোনো ঘটনাই ঘটে নাই। মুঠোফোনে ঘটনার তথ্য জানতে গিয়ে দাগনভূঞা থানার নবাগত অফিসার ইনচার্জ ওসি ইমতিয়াজ আহমেদ বলেন, তুচ্ছ একটি ঘটনা নিয়ে এরকম একটি ঘটনা দুঃখ্যজনক। ঘটনার অভিযোগের পর আমাদের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সত্যতার পরিপেক্ষিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন
বগুড়া শেরপুরের চুরি মামলার তদন্তে প্রাপ্ত আসামি আফিল পিন্টু গ্রেপ্তার
ভৈরব প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি আনোয়ার, সম্পাদক সোহেল
ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম