
উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ মামলায় অভিযুক্ত ইয়াকুব ওরফে পলাশ (২১) নামে এক যুবক কে গ্রেপ্তার করেছে পুলিশ। পলাশ উপজেলার বড়হর ইউনিয়নের চর-চেতুলিয়া গ্রামের আলহাজ সরকারের ছেলে।
সোমবার (২ নভেম্বর) সকালে উল্লাপাড়া মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তেতুলিয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে। এরআগে গত ২৫ সেপ্টেম্বর বড়হরের এক কিশোরী কে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে তার বাবা বাদী হয়ে উল্লাপাড়া মডেল থানায় ধর্ষণ মামলা করেছিল।
উল্লাপাড়া মডেল থানা উপ-পরিদর্শক রিপন কুমার সাহা জানান ধর্ষণ মামলায় অভিযুক্ত ইয়াকুব ওরফে পলাশ দীর্ঘদিন পলাতক ছিলেন। সোমবার (০২ নভেম্বর) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তেঁতুলিয়া বাজার এলাকা থেকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত আসামি কে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন
বগুড়া শেরপুরের চুরি মামলার তদন্তে প্রাপ্ত আসামি আফিল পিন্টু গ্রেপ্তার
ভৈরব প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি আনোয়ার, সম্পাদক সোহেল
ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম