
শেরপুর প্রতিনিধিঃ পৌরসভার ৭নং ওয়ার্ডের সর্বস্তরের এলাকাবাসী ও যুবসমাজের ভালোবাসায় সিক্ত ও জোরালো সমর্থন পেলেন কাউন্সিলর প্রার্থী মোঃ নিজাম উদ্দিন। শুক্রবার বাদ এশায় এলাকাবাসী ও যুবসমাজের আয়োজনে গৌরিপুরস্থ জামোর দোকান মোড়ে উন্মুক্ত আলোচনা সভায় একক প্রার্থী হিসেবে নিজাম উদ্দিনকে এ সমর্থন দেন তারা।
কয়েক হাজার ভোটারদের উপস্থিতিতে এলাকাবাসী, যুবসমাজ ও গণ্যমান্য ব্যক্তিবর্গদের উপস্থিতিতে দু “হাত তোলে আসন্ন শেরপুর পৌরসভা নির্বাচনে ৭ নং ওয়ার্ডের উন্নয়নের সার্থে শিক্ষক পরিবারের সন্তান নিজাম উদ্দিনকে সমর্থন দেন তারা। এসময় বক্তব্য রাখেন, সমাজসেবক মোঃ বজলু মাষ্টার, আনোয়ার হোসেন মাষ্টার, দেলোয়ার হোসেন মিন্টু, দিলিপ কুমার, রেজাউল করিম রুমি, সাইফুল ইসলাম ও হযরত আলী গেল্লা, মুস্তাক আহম্মেদ প্রমুখ।
মানবাধিকার নেতা নাজমুল ইসলাম এর সঞ্চালনায় যুবসমাজের পক্ষে বক্তব্য রাখেন, মোঃ রফিকুল ইসলাম, মোঃ আব্দুল মতিন, সফিকুল ইসলাম, মোশারফ হোসেন রনি, মোঃ বিপুল মিয়া , জাহাঙ্গীর আলম আপন, উজ্জল সরকার, শহিদুল ইসলাম ভুট্রু, মোঃ পলাশ মিয়া, মোঃ খোকন মিয়া, আব্দুল হালিমসহ অন্যান্যরা।
যুবসমাজের কাউন্সিলর প্রার্থী নিজাম উদ্দিন বলেন, আমি দীর্ঘদিন এই এলাকায় রাজনীতি করছি আমি সব সময় মানুষের বিপদে-আপদে নিবেদিতপ্রাণ। আমার প্রথম কাজ হবে এ এলাকায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। কারণ এ মাদকের কারণে যুবসমাজ আজ ধ্বংসের পথে। আর যারা বিপথগামী হয়ে গেছে তাদের পুনর্বাসনের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনব। আমি নির্বাচিত হলে মাদকমুক্ত একটি আধুনিক পরিকল্পিত শিক্ষাবান্ধব ওয়ার্ড জনগণকে উপহার দেব।
আমি রাজনীতি করি মানুষের সেবা করার জন্য। তাই আমাকে এলাকাবাসী ও যুবসমাজ তাদের একক প্রার্থী হিসেবে ইতিমধ্যে ঘোষনা দিয়েছেন। তিনি আরো বলেন, আমাকে এলাকাবাসী ও যুবসমাজ যে জোরালো সমর্থন দিয়েছেন যা অত্র ওয়ার্ডে একটি স্মরণীয় হয়ে থাকবে। অতীতে এমন সমর্থন কখনো লক্ষ করা যায়নি। তাই তাদের প্রার্থী হয়েই নির্বাচনে অংশ গ্রহন করবো এবং তাদের পছন্দের প্রার্থী হিসেবে জনগনই কাউন্সিলর হিসেবে আমাকে বিজয়ী করবেন। এসময় ৭নং ওয়ার্ডের প্রায় ২ হাজার এলাকা বাসী, যুবসমাজ, ছাত্রসমাজ ও নারী পুরুষ ভোটাররা অংশ নেন। এবং হাত উঠিয়ে তাদের একমাত্র কাউন্সিলর প্রার্থী হিসেবে নিজাম উদ্দিনকে জোরালো সমর্থন দেন।

আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে প্রতারক চক্রের দুই সদস্য ভাই-বোন গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণসদৃশ সামগ্রী
জামালপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস’ পালিত
একটি ড্রেন বন্ধ, জলাবদ্ধতায় বিপর্যস্ত জামালপুর সদরের ৫ গ্রাম