
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : আগামী দুই মাসের মধ্যে সিরাজগঞ্জ পৌর এলাকাকে সিসিটিভি’র আওতায় আনা হবে বলে জানিয়েছেন সিরাজগঞ্জ সদর আসনের সংসদ সদস্য ও কমিউনিটি পুলিশিং সিরাজগঞ্জ জেলা সমন্বয় কমিটির প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ডা: হাবিবে মিল্লাত মুন্না। এসময় তিনি বলেন,‘শহরের অপরাধ নিয়ন্ত্রণে ভূমিকা রাখবে সিসিটিভি ক্যামেরা। পৌরবাসীর নিরাপত্তায় ও তাদের সহায়তায় পুরো শহরকে সিসিটিভি’র আওতায় আনা হবে।
শনিবার (৩১ আক্টোবর) সকালে ‘মুজিব বর্ষের মূলমন্ত্র- কমিউনিটি পুলিশিং সর্বত্র’ এই শ্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জ সদর থানার আয়োজিত কমিউনিটি পুলিশিং ডে-২০২০ অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। তিনি আরো বলেন, মাদক মানুষকে সুস্থ্য রাখতে পারে না। মাদকাসক্ত লোক দেশের উপকারে আসে না। তাই মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে তাদের সম্পর্কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দিতে হবে। সিরাজগঞ্জ জেলায় মাদক, বাল্য বিয়ে, সন্ত্রাসী কর্মকান্ড, ধর্ষণসহ সমাজের নানা অপরাধমুলক কর্মকান্ড নির্মল করতে কমিউনিটি পুলিশিং গুরুত্বপুর্ণ ভুমিকা রাখছে এবং আগামীতেও রাখবে।
সিরাজগঞ্জ সদর থানা মাঠ প্রাঙ্গণে সিরাজগঞ্জের পুলিশ সুপার ও কমিউনিটি পুলিশিং সিরাজগঞ্জ জেলা সমন্বয় কমিটির পৃষ্টপোষক হাসিবুল আলম বিপিএম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ সদর-কামারখন্দ আসনের সাংসদ ও কমিউনিটি পুলিশিং সিরাজগঞ্জ জেলা সমন্বয় কমিটির প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ডা: হাবিবে মিল্লাত মুন্না। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ পৌর মেয়র ও কমিউনিটি পুলিশিং সিরাজগঞ্জ জেলা সমন্বয় কমিটির সদস্য সচিব সৈয়দ আব্দুর রউফ মুক্তা। কমিউনিটি পুলিশিং সিরাজগঞ্জ জেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা এ্যাড: বিমল কুমার দাস,
সাবেক সাংসদ সেলিনা বেগম স্বপ্না, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড: কে এম হোসেন আলী হাসান, বীর মুক্তি যোদ্ধা আবু ইউসুফ সুর্য্য, মোস্তফা কামাল খান, হাজী ইসাহাক আলী, সিরাজগঞ্জ সদর থানার ওসি বাহাউদ্দিন ফারুকী বিপিএম, পিপিএম, পৌর আওয়ামীলীগের সভাপতি ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল উদ্দিন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফেরদৌস রবিন প্রমূখ।
অনুষ্ঠান পরিচালনা করেন, ওসি (তদন্ত) গোলাম মোস্তাফা। এসময় সিরাজগঞ্জ জেলা, থানা, উপজেলা, পৌর ট্রাফিক, থানা পরিবহন, ইউনিয়ন, ওয়ার্ডসহ কমিউনিটি পুলিশিং সিরাজগঞ্জ জেলা সমন্বয় কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক সদস্য স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে প্রতারক চক্রের দুই সদস্য ভাই-বোন গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণসদৃশ সামগ্রী
জামালপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস’ পালিত
একটি ড্রেন বন্ধ, জলাবদ্ধতায় বিপর্যস্ত জামালপুর সদরের ৫ গ্রাম