
আহসান হাবীব আরমান, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটে নানা সমস্যার সমাধান ও সুপারিশ দিলেন এক ঘন্টার জন্য দায়িত্ব নেওয়া প্রতিকি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান তান্না। শুক্রবার জয়পুরহাট সদর উপজেলা পরিষদ মিলনায়তনে প্লান বাংলাদেশ এর আয়োজনে গার্লস টেক ওভার অনুষ্ঠানে (ঘঈঞঋ) জয়পুরহাট চাইল্ড পার্লামেন্ট এর সদস্য জয়পুরহাট সরকারি কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ইশরাত জাহান তান্না এক ঘন্টার জন্য সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব নেন।
তাকে প্রতিকি দায়িত্ব হন্তান্তর করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র রায়। এসময় প্রধান অতিথি হিসেবে ও বক্তব্য দেন তিনি। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও নানা বাস্তবায়নযোগ্য সুপারিশমালা
নিয়ে বক্তব্য দেন প্রতিকি দায়িত্ব নেওয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান তান্না। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান অশোক কুমার ঠাকুর, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান তিতাস মোস্তফা, এনসিটিএফ এর ভলান্টিয়ার এস রহমান সজীব, যমুনাটিভির স্টাফ রিপোর্টার আবদুল আলীম মন্ডল, সাংবাদিক তপন কুমার খাঁ, সাহাদুল ইসলাম সাজু প্রমুখ।
নবাগত ইউএনও তান্না ইউএনও হিসাবে দায়িত্ব পেয়ে অত্যন্ত খুশি ও আবেগপ্লুত। সে সদর উপজেলাকে মাদক, ইভটিজিং ও নারী নির্যাতন মুক্ত এলাকা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সুপারিশ করেন এবং তা গ্রহন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র রায় সেগুলো খুব দ্রুত বাস্তবায়ন করার আশ্বাস দেন।

আরও পড়ুন
বগুড়া শেরপুরের চুরি মামলার তদন্তে প্রাপ্ত আসামি আফিল পিন্টু গ্রেপ্তার
ভৈরব প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি আনোয়ার, সম্পাদক সোহেল
ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম