হোম » প্রধান সংবাদ » দাগনভূঞায় ড্রীম লাইনের ধাক্কায় দুই যুবক নিহত

দাগনভূঞায় ড্রীম লাইনের ধাক্কায় দুই যুবক নিহত

মোঃআবদুল মুনাফ পিন্টু,দাগনভূঞা প্রতিনিধিঃ দাগনভূঞায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। নিহতরা হলেন মোঃ জাকারিয়া (৩২) এবং আইনুল হক (৩৫)। এঘটনায় আরো ৩জন গুরুতর আহত হয়েছে।  নিহত মোঃ জাকারিয়া সিরাজগঞ্জ সদরের ফুল বাড়ী গ্রামের ছোলেমান হোসেনের ছেলে। আর আইনুল হক নেত্রকোনার আটপাড়া থানার নবাবপুর গ্রামের বাসু মিয়ার ছেলে।
আহতদের মধ্যে আনিছ (২২), মাসুদ (২৩) ও  সুজন (৩০) কে ফেনী সদরে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে।
জানাযায়, বসুরহাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী ড্রীম লাইনের একটি বাস সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলা বসুরহাট রোড়ের করিমপুরের শেখ টাওয়ারের কাছে এসে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ৫ যাত্রী বসা একটি সিএনজিকে ধাক্কা দেয় বাসটি। এতে ঘটনাস্থলে মারা যায় সিএনজির দুই যাত্রী। বাকি ৩ জনকে গুরুতর আহত অবস্থায় ফেনী প্রেরণ করা হয়েছে।
পরে স্থানীয়রা উদ্ধার করে নিহত ও আহতদের দাগনভূঞা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং গাড়ি উদ্ধার করে থানায় নিয়ে আসে।  দাগনভূঞা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ আহমেদ নিহত ঘটনার সত্যতা নিশ্চিত করছেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!