
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন-২০২০ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে কাউন্সিলদের প্রত্যাক্ষ ভোটে আব্দুল হাদি আল মাজি জিন্না ১৭১
ভোট পেয়ে পূণরায় সভাপতি এবং আবুল কালাম আজাদ হৃদয় ১৪৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। প্রায় দীর্ঘ ৮ বছর পর বৃহস্পতিবার সকালে রায়গঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলন শুরু হয়।
রায়গঞ্জ উপজেলা আ:লীগের সভাপতি আব্দুল হাদি আল মাজি জিন্নার সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন, সিরাজগঞ্জ জেলা আ’লীগের সভাপতি ও সাবেক মন্ত্রী আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস। সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আ’লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা: রোকেয়া সুলতানা, সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা, সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ আসনের সংসদ সদস্য,
জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল ত মুন্না, অধ্যাপক ডা: আব্দুল আজিজ এমপি, সাবেক এমপি গাজী ম ম আমজাদ হোসেন মিলন, জেলা আ’লীগের সহসভাপতি আবু ইউসুফ সূর্য্য, এ্যাড. বিমল কুমার দাস, কে এম হোসেন আলী হাসান, কেন্দ্রীয় কৃষক লীগ নেতা সাখোয়াত হোসেন সুইট, আব্দুস সামাদ তালুকদার, হেলাল উদ্দিন, আব্দুল হান্নান খান প্রমুখ। এসময় বক্তারা তৃণমূল কাউন্সিলদের উদ্দেশ্যে বলেন, মুক্তিযোদ্ধার চেতনায় এবার উপজেলা আ’লীগকে সু-সংগঠিত করার লক্ষ্যে সৎ, যোগ্য, ন্যায়পরায়ণ ও
কর্মীবান্ধব নেতা বেছে নিতে হবে। সম্মেলনে দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলদের প্রত্যক্ষ ভোটে রায়গঞ্জ উপজেলা
আওয়ামীলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সভাপতি পদে আব্দুল হাদি আল মাজী জিন্নাহ ১৭১ ভোট পেয়েছেন পূণরায় সভাপতি নির্বাচিত হয়েছে। এবং সভাপতি পদে ইমরুল হোসেন তালুকদার ইমন
পেয়েছে ১০১।
সাধারণ সম্পাদক পদে শরিফুল আলম শরীফ ১২৮ ভোট পেয়েছে। আবুল কালাম আজাদ হৃদয় ১৪৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন জেলা আওয়ামীলীগ, মহিলা, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিক লীগসহ সকল উপজেলার আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে ২০১৩ সালের ১০ জুন রায়গঞ্জ উপজেলা আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিলো।

আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে প্রতারক চক্রের দুই সদস্য ভাই-বোন গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণসদৃশ সামগ্রী
জামালপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস’ পালিত
একটি ড্রেন বন্ধ, জলাবদ্ধতায় বিপর্যস্ত জামালপুর সদরের ৫ গ্রাম