হোম » প্রধান সংবাদ » বেতাগী পৌর শহরে দিনে-দুপুরে দুর্ধর্ষ চুরি।

বেতাগী পৌর শহরে দিনে-দুপুরে দুর্ধর্ষ চুরি।

শাহাদাত হোসেনঃ বরগুনার বেতাগীতে থানার পাশে দিনে-দুপুরে ফ্লাটের তালা কেটে দুর্ধর্ষ চুরি হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১০টা থেকে সাড়ে ১০ টায় মধ্যে পৌর শহরের সরকারি কলেজের সামনে এবং বেতাগী থানার পঞ্চাশ গজ দক্ষিণ পাশে প্রধান সড়কের পাশে সাবেক অবসরপ্রাপ্ত শিক্ষা কর্মকতার্ আব্দুস ছত্তার ও অবসরপ্রাপ্ত পরিবার পরিকল্পনা কর্মকর্তা মানছুরা বেগমের মানছুরা মঞ্জিলের দ্বিতীয় তলার এ চুরি সংঘটিত হয়েছে। ফ্লাটের প্রধান দরজার তালার হুক কেটে চোর ভিতরে প্রবেশ করে।
বাসার স্টিলের আলমিরা ভেংগে ১৫ ভরি স্বর্ণ এবং নগদ আনুমানিক ৫০ হাজার টাকা নিয়ে নির্বিগ্নে পালিয়ে যায়। এ সময়ে বাসার কোনো লোক ছিলনা। থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। ঘটনার পরপরই উপজেলা নিবার্হী অফিসার মো: সুহৃদ সালেহীন, পৌরসভার মেয়র এবি.এম গোলাম কবির ঘটনা স্থান পরিদর্শন করেন। থানার পাশে এহেন চুরি হওয়ায় জনমনে আতংক বিরাজ করেছ বলে উপস্থিত উৎসুক জনতা জানিয়েছেন। অবসরপ্রাপ্ত শিক্ষা কর্মকতার্ আব্দুস ছত্তার বলেন, ‘আমাদের সাথে কারো শত্রুতাও নেই যে দিনদুপুরে কেউ এধরনের ঘটনা ঘটাবে তা কখনো ভাবতে পারিনি।’
বেতাগী থানার অফিসার ইনচার্জ মো: শাখাওয়াত হোসেন তপু ঘটনা স্থল পরিদর্শন শেষে বলেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। চুরি হয়ে যাওয়া মালামাল উদ্ধার এবং জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। উপজেলা ছাত্রলীগের সভাপতি ও প্রতিবেশী বিএম আদনানা খালিদ মিথুন বিশ্বাস বলেন, থানার পাশের বাসায় যদি চুরি হয় তাহলে আমি মনে করি বেতাগী উপজেলার কোনো ঘরই নিরাপদ নয়।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!