হোম » প্রধান সংবাদ » শিবগঞ্জে ইউনিয়ন পরিষদে ৯টি বিদ্যালয়ে ষ্টীলের আলমারী বিতরণ

শিবগঞ্জে ইউনিয়ন পরিষদে ৯টি বিদ্যালয়ে ষ্টীলের আলমারী বিতরণ

কামরুল হাসান শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ ইউনিয়ন পরিষদে এল.জি.এস.পি-৩ এর আওতায় স্থানীয় ৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য ১টি করে ষ্টীলের আলমারী আনুষ্ঠানিক ভাবে  হস্তান্তর করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর কবীর প্রধান অতিথি হিসাবে শিক্ষকদের হাতে আলমারী হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন,

 

উপজেলা সমাজসেবা কর্মকর্তা সামিউল ইসলাম, অত্র ইউপি চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ সাবু, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা রেজাউল করিম, প্রধান শিক্ষক হুমায়ন কবীর, রঞ্জু মিয়া, রেজাউল আমিন, আনিছুর রহমান, আবুল কালাম আজাদ, আজাদ হোসেন, ইউপি সদস্য চুন্নু মিয়া, তোজাম্মেল হক, শিপন মিয়া প্রমুখ।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!