হোম » প্রধান সংবাদ » আদমদীঘিতে জেলা পরিষদ সদস্যের বড় ভাইয়ের ইন্তেকাল

আদমদীঘিতে জেলা পরিষদ সদস্যের বড় ভাইয়ের ইন্তেকাল

গোলাম রব্বানী দুলাল,আদমদীঘি উপজেলা প্রতিনিধি: বগুড়া জেলা পরিষদ সদস্য ও সান্তাহার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব জাহিদুল বারীর বড় ভাই ও শাঁওইল গ্রামের মৃত আলহাজ্ব রমজান আলী আকন্দের ২য় ছেলে আদমদীঘি ইউনিয়নের ১নং ওয়ার্ড সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাঁওইল বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জইম উদ্দিন আকন্দ (৬৫) বুধবার সকাল ১০টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি ৪ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাদ আসর মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু, সহ-সভাপতি আবু রেজা খান, ইউপি চেয়ারম্যান শামসুল হক খন্দকার, এস এম বেলাল হোসেন, সদর আওয়ামীলীগের সম্পাদক রফিকুল ইসলাম শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ তার আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!