হোম » প্রধান সংবাদ » দিকপাইত ইউনিয়ন যুবমহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলন।। রুমানা পারভীন সভাপতি ও সুমী আক্তার সম্পাদক 

দিকপাইত ইউনিয়ন যুবমহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলন।। রুমানা পারভীন সভাপতি ও সুমী আক্তার সম্পাদক 

রবিউল হাসান লায়ন,জামালপুরঃ   বাংলাদেশ আওয়ামী যুব মহিলা লীগ জামালপুর সদর উপজেলার ১৪ নং দিকপাইত  ইউনিয়ন শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে রুমানা পারভীন কে সভাপতি ও সুমী আক্তার কে সাধারণ সম্পাদক করে কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
রবিবার (২৫অক্টোবর) বিকালে ছোনটিয়া কাচারি মাঠে  ইউনিয়ন যুব মহিলা লীগের আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।  ১৪ নং দিকপাইত ইউনিয়ন যুবমহিলা লীগের আহবায়ক মোছাঃ রুমানা বেগম এর  সভাপতিত্বে ও যুগ্ম-আহবায়ক মোছাঃ সুমি আক্তার এর সঞ্চালনায়  সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর আসনের সংসদ সদস্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন।
ত্রি-বার্ষিক সম্মেলনে উদ্বোধকের বক্তব্য রাখেন সদর  উপজেলা যুবমহিলা লীগের সভাপতি মহসিনা মৌসুমি চাঁদনী ।  প্রধান বক্তার বক্তব্য রাখেন সদর উপজেলা যুব মহিলা লীগের সদস্য জান্নাতুল ফেরদৌসি ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ও সদর উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ফারজানা ইয়াসমিন লিটা, ১৪ নং দিকপাইত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মিজান, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক নাজনীন আক্তার রুমি, দিকপাইত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এ.কে.এম. মহসীনুজ্জামান, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী প্রমূখ৷
আলোচনা সভা শেষে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন নেতৃবৃন্দ।  পরে সদর উপজেলা যুবমহিলা লীগের সভাপতি মহসিনা মৌসুমি চাঁদনী এর সভাপতিত্বে দ্বিতীয় অধিবেশনে রুমানা পারভীন কে সভাপতি ও সুমী আক্তার কে সাধারণ সম্পাদক করে ৪১সদস্য বিশিষ্ট ৩ বছর মেয়াদি নতুন কমিটির ঘোষণা করেন নেতৃবৃন্দ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!