
আল-হেলাল,সুনামগঞ্জ : সুনামগঞ্জ বিশ্বম্ভরপুর ৪ আসনের সাংসদ, জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ বলেছেন, আমি আপনাদের সন্তান হিসেবে কথা দিয়েছিলাম, মানুষের অধিকারের স্বার্থে জাতীয় সংসদে এবং রাজপথে আমি বোবা হয়ে থাকব না।
মানুষের অধিকার আদায়ের জন্য আন্দোলন সংগাম করে যাবো। আজকে বিশ্ববিদ্যালয় নিয়ে যে আন্দোলনের সূচনা করেছি, তার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন নিয়ে যাবো। তারপর প্রয়োজনে সুনামগঞ্জবাসীকে নিয়ে সুনামগঞ্জ সদরে বিশ্ববিদ্যালয় নির্মাণের জন্য রাজপথে নামব।
আমরা চাই সুনামগঞ্জ সদরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেন নির্মাণ করা হয়। তিনি আরো বলেন, ন্যায়ের পক্ষে কথা বলতে গিয়ে যত বাঁধা আসুক, যত ঝড় আসুক, যত ষড়যন্ত্র আসুক, এমনকি ষড়যন্ত্রকারীরা যত কঠোর ষড়যন্ত্র করুক সমস্ত ষড়যন্ত্র মানুষের শক্তির কাছে সব সময় পরাজিত তাকে। আমরা বিশ্বাস করি আমাদের আস্থা, আমাদের
আশ্রয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের এই দাবি মেনে নিবেন।
তিনি বলেন,বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, টেক্সটাইল ইন্সটিটিউট, বিআরটিএ অফিস কাম প্রশিক্ষণ কেন্দ্র, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, যুব মহিলা প্রশিক্ষণ কেন্দ্র, দুটি বন্যা আশ্রয় কেন্দ্র মুজিব কেল্লা-সবগুলো প্রতিষ্ঠানই জেলা সদরকে বঞ্চিত করে হয় শান্তিগঞ্জে, না হয় শান্তিগঞ্জের পাশে নিয়ে
যাওয়া হচ্ছে।
মাননীয় পরিকল্পনামন্ত্রী আপনি একজন সৎ ও সজ্জন মানুষ। এই যে সরকারে এতগুলো প্রতিষ্ঠান শান্তিগঞ্জের দুই কিলোমিটারের মধ্যে স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে, আপনাকে যারা মৌজা উল্লেখ করে দেয়, কোন মৌজায় কোন প্রতিষ্ঠান স্থাপিত হবে সেইসব মৌজায় নতুন করে ক্রয়সূত্রে কারা ভূমির মালিক হয়েছে, সেটি খতিয়ে দেখলে অনেক কিছুই
আপনার কাছে পরিস্কার হয়ে যাবে।
রবিবার (২৫ অক্টোবর) দুপুরে শহরের আলফাত উদ্দিন স্কয়ার পয়েন্টে সুনামগঞ্জ জেলা সদরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নির্মাণের দাবিতে সুনামগঞ্জবাসীর আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন, বিশ্বম্ভরপুর উপজেলার সাবেক চেয়ারম্যান আব্দুর রহমান মাস্টার, সরকারি কলেজের সাবেক ভিপি সইফুর রহমান শামসু, জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু,জাপা নেতা মনির উদ্দিন মনির ও আব্দুল কাদির প্রমুখসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আরও পড়ুন
নওগাঁ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপকের স্ত্রীকে অজ্ঞানপূর্বক হত্যাকারীকে গ্রেফতার
ঠাকুরগাঁওয়ে প্রতারক চক্রের দুই সদস্য ভাই-বোন গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণসদৃশ সামগ্রী
জামালপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস’ পালিত