হোম » প্রধান সংবাদ » আদমদীঘিতে সবুজ আন্দোলন’র আহবায়ক কমিটি গঠন

আদমদীঘিতে সবুজ আন্দোলন’র আহবায়ক কমিটি গঠন

গোলাম রব্বানী দুলাল,আদমদিঘী উপজেলা প্রতিনিধি : পরিবেশবাদী সামাজিক সংগঠন সবুজ আন্দোলন সারাদেশে পরিবেশ বিপর্যয় ও জলবায়ু সমস্যা নিয়ে জনসচেতনতা তৈরিতে কাজ করছে। সংগঠনের সদস্য বৃদ্ধির জন্য সর্বস্তরে কমিটি গঠন করা হচ্ছে। গতকাল সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদের চেয়ারম্যান বাপ্পি সরদার ও মহাসচিব মহসিন সিকদার পাভেল ১৫ সদস্য বিশিষ্ট ঢাকা মহানগর উত্তর আহ্বায়ক কমিটি অনুমোদন দেন।

গত বুধবার রাতে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদমদিঘী উপজেলা কমিটির সাথে মতো বিনিময় করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদের চেয়ারম্যান বাপ্পি সরদার। এসময় বাপ্পি সরদার তার বক্তব্যে বলেন, “সবুজ আন্দোলন মূলত পরিবেশ বিপর্যয় মোকাবেলায় জনসচেতনতা তৈরিতে কাজ করছে। আমরা চাই নতুন কমিটির মাধ্যমে উপজেলা ছাত্রফন্ট কমিটি গঠন করা সম্ভব হবে।

শহরের দখল-দূষণ রোধ ও সবুজায়ন বৃদ্ধিতে জনগণকে সচেতন করতে বিশেষ ভূমিকা রাখবে এই কমিটি। আগামীতে সংগঠনের পক্ষ থেকে ঢাকা শহরে ১০ লক্ষ বৃক্ষরোপনের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তা বাস্তবায়নে নবগঠিত কমিটির সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আমরা প্রত্যাশা করি।”

এসময় উপস্থিত ছিলেন সবুজ আন্দোলন কেন্দ্রীয় সদস্য ও প্রধান সম্বনয়কারী রাজশাহী বিভাগ ছাত্রফন্টের নেহাল আহম্মেদ প্রান্ত। আরো উপস্থিত ছিলেন সবুজ আন্দোলন ছাত্রফন্টের বিভাগীয় সদস্য রাকিবুল হাসান, আদমদিঘী উপজেলার ছাত্রফন্টের সম্বনয়কারী রাহুল পারভেজ, উপজেলা সদস্য সৈকত খান।

সাংবাদিক মো: গোলাম রব্বানী’কে আহ্বায়ক ও বুলবুল আহম্মেদ’কে সদস্য সচিব করে ১৫সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম, আব্দুর রউফ রিপন, সাগর খান, জাহাঙ্গীর হোসেন, নাসীফ আরেফিন নিবির। অনান্য সদস্যরা হলেন আব্দুর রশীদ তারেক, ইসতিয়াক আহম্মেদ, ফারজানা বেগম, মীর মোঃ রায়হান নবী, সোহেল হোসেন, আরমান হোসেন পলাশ, সজিব হোসেন, শিমুল হাসান।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!