
শাহজাহান সিরাজ, গাইবান্ধা : বন্যার পানি কিছুতেই পিছু ছাড়ছে না গাইবান্ধার নিম্নাঞ্চলের মানুষগুলোর। পর পর বেশ কয়েক দফায় পানি বৃদ্ধির ফলে গাইবান্ধার সুন্দরগঞ্জ, সদর, ফুলছড়ি এবং গোবিন্দগঞ্জ উপজেলার আবাদী জমি ও ঘরবাড়ি পানির নিচে তলিয়ে মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। একাধিক প্রবীন মানুষ বলেছেন, অতি বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে এবারের মতো দীর্ঘস্থায়ী বন্যার মুখোমুখি আর কখনও হয়নি গাইবান্ধাবাসী।
ফসলী জমি পানির নিচে তলিয়ে যাওয়ায় আমন ধান এবং শাকসবজির বাগান নষ্ট হয়ে কৃষকের সীমাহীন ক্ষতি হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মাসুদুর রহমান জানান, গাইবান্ধা জেলায় প্রায় ১৬ হাজার ১শ ২৫ হেক্টর আমন ফসল, ৫শ ৫৫ হেক্টর জমির শাকসবজি এবং ১শ ৮০ হেক্টর জমির মাসকালাই বর্তমানে পানির নিচে নিমজ্জিত রয়েছে। এছাড়া পানিবাহিত নানা ধরনের সমস্যায় জর্জরিত হচ্ছেন গাইবান্ধার বন্যাপিড়ীত নিম্নাঞ্চলবাসী।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য