
গোলাম রব্বানী দুলাল,আদমদিঘী উপজেলা প্রতিনিধি : বগুড়ার আদমদীঘির সান্তাহারে ২০বোতল ফেন্সিডিলসহ সাকিল হোসেন (২১) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে রেলওয়ে থানা পুলিশ। গত শনিবারে রাতে সান্তাহার রেলওয়ে থানাধীন জয়পুরহাট স্টেশন এলাকার মসজিদের সামনে থেকে উক্ত পরিমাণ ফেন্সিডিলসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সাকিল হোসেন জয়পুরহাট জেলার রামকৃষ্ণপুর এলাকার মৃত হামিদুল ইসলামের ছেলে। আজ দুপুরে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
জানাযায়, মাদকদ্রব্য বিরোধী অভিযান পরিচালনা কালে সান্তাহার রেলওয়ে থানার পরিদর্শক মনজের আলীর নেতৃত্বে উপ পরিদর্শক মোস্তফা কামাল ও এটিএসআই আবু বক্কর সিদ্দিক সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট স্টেশন এলাকার মসজিদের সামনে থেকে ২০বোতল ফেন্সিডিলসহ সাকিল হোসেনকে গ্রেপ্তার করা হয়। সান্তাহার রেলওয়ে থানার উপ পরিদর্শক মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামী সাকিলের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য