
এম.এ রাশেদ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে জমি নিয়ে বিরোধ প্রতিপক্ষের হামলায় পুস্তুক ব্যবসায়ি ও গৃহবধু সহ আহত ৭। থানার অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার শিবগঞ্জ সদর ইউনিয়নের ছোট নারায়ণপুর গ্রামের মৃত: ছাদেক আকন্দ এর ছেলে বিশিষ্ট পুস্তুক ব্যবসায়ী মোঃ রফিকুল ইসলাম এর সঙ্গে একই গ্রামের মৃত: বিশা শেখ এর লছির শেখ ও পকুল শেখগং সঙ্গে দীর্ঘদিন যাবৎ ফসলী ৬ শতক জমি নিয়ে বিরোধ চলে আসছে।
এর জের ধরে গতকাল লছির শেখ ও পকুল শেখগং হাতে লাঠি-শোটা, হাসুয়া নিয়ে অতর্কিত ভাবে হামলা চালায়। এসময় পুস্তুক ব্যবসায়ী রফিকুল, তার আয়েশা বেওয়া (৭০), মিষ্টার (৩৫), শহিদুল ইসলাম (৪০), জামরুল, রানা, চামেলী বেগম ও ওসনা বেগম কে বেধরক ভাবে মারপিট করে আঘত করে। বর্তমানে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন রয়েছেন।
এব্যাপারে পুস্তুক ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, আমাদের দখলীয় পৈত্রিক সম্পত্তিতে কপির চারা রোপন করতে গেলে প্রতিপক্ষরা হামলা চালিয়ে মারপিট করে। তারা ভূয়া কাগজ সৃষ্টি করে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। তবে আমি ন্যায় বিচারের জন্য থানায় অভিযোগ দাখিল করেছি। এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ এসএম বদিউজ্জামান বলেন, এ ব্যাপারে অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে চুরি হওয়া ইজিবাইক উদ্ধার, চোরাই মাল কেনাবেচা চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বাসাইল পৌরসভার ২৫ কোটি ৭৭ লাখ টাকার বাজেট ঘোষণা
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন