
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে “মুজিব বর্ষের অঙ্গীকার, সড়ক হবে সংস্কার” এই শ্লোগান সামনে রেখে এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর অনুপ্রেরনায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন (এলজিইডি) রাণীশংকৈলে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাসের উদ্বোধন করা হয়েছে।
গত বৃহস্পতিবার উপজেলার বাংলাগড় থেকে জয়কালি বাজার সড়কের সোল্ডারে মাটি ফেলে এ মাসের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আযম মুন্না। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী তারিক বিন ইসলাম,উপ-সহকারী প্রকৌশলী মাসুদ,হেলাল উদ্দীনসহ এলাকার গন্যমান্য ব্যক্তি ও এলজিইডি’র কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এ সময় তারিক বিন ইসলাম জানান, চলতি অর্থ বছর এলজিইডি মাসব্যাপী সড়ক রক্ষণাবেক্ষণ মাস উদযাপনের সিদ্ধান্ত গ্রহন করা হয়। এরই ধারাবাহিকতায় উপজেলায় ২৫ কিলোমিটার সড়কের রক্ষণাবেক্ষনের কাজ করার কথা রয়েছে। মেরামতের পাশাপাশি সড়কের সোল্ডারে মাটি ভরাটের জন্য মোট ১২০ জন মহিলা কর্মী দ্বারা অফ-পেভমেন্টর কাজ শুরু করা হয়েছে। এছাড়াও গ্রামীণ সড়কে নিয়মিত রক্ষণাবেক্ষণ কার্যক্রম জোরদার করা হবে বলে জানান তিনি।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য