
শাহজাহান সিরাজ, গাইবান্ধাঃ গাইবান্ধা সদর উপজেলার মৌজা মালিবাড়ী ওকরাবাড়ী গ্রামের মৃত. আব্দুস সাত্তারের পুত্র শহিদুল ইসলামকে তার ক্রয়কৃত দুই শতক জমি বুঝে না দিয়ে দিয়ে উল্টো তার প্রতিবন্ধী মা ও পরিবারসহ তাকে গ্রাম ছাড়া করতে বসতবাড়ি অবরুদ্ধ করে জীবন নাশের হুমকি দিয়ে আসছে চাচা ও চাচাতো ভাইয়েরা।
জানাগেছে, শহিদুল ইসলামের বাবা মারা যাবার পর তার প্রতিবন্ধী মা স্ত্রী সন্তান নিয়ে চাচাদের দেড় শতাংশ জলাশয় ভরাট করে তার উপর বসতবাড়ি নির্মাণ করে বসবাস করে আসছে। কিছুদিন পুর্বে তার মায়ের খয়রাতির জমানো টাকা দিয়ে দুই শতাংশ জমি ক্রয় করে এই শহিদুল ইসলাম। এ খবর জানতে পেরে প্রতিপক্ষ রোস্তম ও রশিদ গংরা শহিদুলের উপর ক্ষিপ্ত হয়ে প্রায় ১৫/২০ দিন ধরে শহিদুলের বসতবাড়িটি বাঁশের বেড়া দিয়ে ঘিরে রেখেছে।
এখন তারা শহিদুলের ক্রয়কৃত জমি বের করে না দিয়ে উল্টো জমি বিক্রেতা বোনকে জমি বুঝে না দেয়ার জন্য হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ করেন ক্রেতা শহিদুল। শুধু তাই নয়, এই শহিদুল ইসলাম ও তার প্রতিবন্ধী মা ও স্ত্রী সন্তানদের গ্রাম ছাড়া করতে অব্যাহত হুমকি ধামকি দিচ্ছেন তারই চাচা, চাচাতো জেঠাতো ভাইয়েরা। এ বিষয়ে জানতে চাইলে শহিদুলের চাচা ও ভাইরা তাদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ স্বীকার করে বলেন, শহিদুলের নানা কর্মকান্ডের উপর আমরা অসন্তোষ্ট হয়েই বাঁশ দিয়ে তার ঘরবাড়ি ঘিরে রেখেছি। এ ঘটনায় প্রতিবন্ধী ঐ পরিবারটি প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

আরও পড়ুন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা