
এম.এ রাশেদ বগুড়া প্রতিনিধিঃ বগুড়া সদরের নামুজা ইউনিয়নের মথুরা পূর্বপাড়া ও গোকুল ইউনিয়নের পলাশবাড়ী উত্তর পাড়ার পাকা রাস্তাটি বছর না যেতেই ভেংগে খানা খন্দকে পরিণত হয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়ে জনগনের চরম দূর্ভোগে সৃষ্ট হয়েছে।, দ্রুত সংস্কার প্রয়োজন।
সরে জমিনে জানা গেছে, রাস্তাটির সংস্কার এক বছর হতে না হতেই এ বেহাল দশা।
সংস্কারের সময় দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাকে নষ্ট হওযা সংশ্লিষ্ট জায়গাটি উঁচু করতে বললেও তারা কর্নপাত না করায় এ অবস্থার সৃষ্টি। এ রাস্তা দিয়ে প্রতিদিন শত শত গাড়ী কাঁচামাল নিয়ে বিভিন্ন এরাকার কৃষকেরা মহাস্থান হাটে বিক্রি করতে যায় এবং ঐ রাস্তায় পৌছিলে গাড়ী বিকল হয়ে তাদের দূর্ভোগের সৃষ্টি হয়। এব্যাপার গোকুল ইউপি চেয়ারম্যান সওকাদুল ইসলাম সরকার সবুজের সাথে কথা বললে রাস্তার পাশে দিয়ে একটি ড্রেন নির্মাণ করলেই পানি নেমে যাবে , ড্রেনটি দ্রুত নির্মানের ব্যবস্থা করার জন্য ইতিমধ্যেই আমি সিধান্ত নিয়েছি তা দ্রুত করা হবে। রাস্তাটি দ্রুত সংস্কারের জন্য ভুক্ত ভোগী মহল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু সমাধানের জন্য আহবান জানান।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী