হোম » প্রধান সংবাদ » উত্তরবঙ্গ শিক্ষা পরিবার আয়োজিত অনলাইন রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

উত্তরবঙ্গ শিক্ষা পরিবার আয়োজিত অনলাইন রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

আবু জাহের, শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ উত্তরবঙ্গ শিক্ষা পরিবার কর্তৃক আয়োজিত অনলাইন বাংলা রচনা প্রতিযোগিতা -২০২০ এর ১ম, ৪র্থ ও ৫ম স্থান অধিকারীকে পুরস্কার প্রদান করা হয়েছে।
আজ ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার সরকারি শাহ সুলতান কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগে
সংক্ষিপ্ত পরিসরে এক অনুষ্ঠানের মাধ্যমে রচনা প্রতিযোগিতায় ১ম, ৪র্থ ও ৫ম স্থান অধিকারীদের পুরস্কার প্রদান করা হয়।

 

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আল আরাফাহ ইসলামী ব্যাংক, শেরপুর শাখা, বগুড়ার ম্যানেজার এবং ্য়ঁড়ঃ;উত্তরবঙ্গ শিক্ষা পরির্বায়ঁড়ঃ; এর সম্মানিত মডারেটর আবু সাইদ মোঃ রবিউল ইসলাম। আরো উপস্থিত ছিলেন সরকারি শাহ সুলতান কলেজ বগুড়ার ভূগোল ও পরিবেশ বিভাগের প্রভাষক কাজী রাশেদুল হাসান, প্রভাষক ও ্য়ঁড়ঃ;উত্তরবঙ্গ শিক্ষা পরির্বায়ঁড়ঃ; এর সম্মানিত এডমিন মোঃ আব্দুল হামিদ এবং সান্তাহার সরকারি কলেজের প্রভাষক ও ্য়ঁড়ঃ;উত্তরবঙ্গ শিক্ষা পরির্বায়ঁড়ঃ; এর প্রতিষ্ঠাতা এডমিন মোঃ দেলোয়ার হোসেন প্রমুখ। অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনায় শিক্ষার্থীদের সাফল্য কামনা করে তাদের জন্য গুরুত্বপূর্ণ বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন বক্তারা।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!