
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর গ্রামে নাছরিন আক্তার ( ২২) নামে এক সন্তানের জননী গলায়ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার সন্ধ্যার দিকে নিজ ঘরের মধ্যে ওই গৃহবধূ আত্মহত্যা করেন। নিহত গৃহবধূর নাছরিন আক্তার শিবপুর গ্রামেরখায়ের মিয়া ছেলে, আতিকুর রহমান আতিকের স্ত্রী।
শিবপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই নজরুল ইসলাম জানান, বাড়ির সকলের অজান্তে ঘরের মধ্যে গলায় কাপড় পেঁচিয়ে গৃহবধূর নাছরিন আক্তারআত্মহত্যা করেছে।বাড়ির লোকজন খোঁজাখুঁজির একপর্যায়ে ঘরের মধ্যে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায়। আতিকুর রহমান আতিক বলেন কোন অভিমানেবা কি কারণে আত্মহত্যা করেছেন তা জানা যায়নি। নবীনগর থানার ওসি তদন্ত রুহুল আমীন বলেন, ‘লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য