
রবিউল হাসান লায়ন,জামালপুর: জামালপুর সদর উপজেলার চেচুয়া – মুক্তাগাছা সড়ক প্রশস্তকরন ও মজবুদ করন প্রকল্পের চেক বিতরন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোঃ মোজাফফর হোসেন এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ এনামুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) মোঃ শফিকুল ইসলাম, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ মোস্তাফিজুর রহমান, জামালপুর সদর উপজেলার নির্বাহি অফিসার ফরিদা ইয়াছমিন, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা বেগম জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল হোসেনসহ বিভিন্ন প্রশাসনের কর্মকর্তারা, রাজনৈতিক নেতৃবৃন্দ ছাড়াও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা