
রবিউল হাসান লায়ন,জামালপুর: নাভানা গ্রুপের চেয়ারম্যানের প্রদত্ত উপহার অক্সিজেন কনসেনট্রেটর এর ২টি বক্স রোববার সকালে নাভানা গ্রুপের পক্ষে ম্যানেজার মোহাম্মদ জামাত-উল্লাহ হোসেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের কাছে পৌঁছে দেন। করোনা রোগীদের জন্য উপহারটি গ্রহণ করে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক নাভানা গ্রুপকে ধন্যবাদ প্রদান করেন। সেই সাথে তাৎক্ষনিক উক্ত উপহারটি সিভিল সার্জনের কাছে প্রেরণ করেন। যাতে করে করোনা রোগীদের জন্য দ্রুত চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া যায়। এ বিষয়ে নাভানা গ্রুপের ম্যানেজার মোহাম্মদ জামাত-উল্লাহ হোসেন বলেন, নাভানা গ্রুপ দেশের একটি বৃহত্তম শিল্প প্রতিষ্ঠান।
এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোঃ শফিউল ইসলাম ও সিনিয়র ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম সব সময়ই দেশের মানুষের কথা চিন্তা করে প্রতিনিয়ত দেশের প্রতিটি হাসপাতালে চিকিৎসা সামগ্রী বিতরণ করে আসছেন। এরই ধারাবাহিকতায় বর্তমান করোনা সংকটে নাভানা গ্রুপের এই উপহার জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের কাছে তুলে দেওয়া হয়। সেই সাথে তিনি আরো বলেন, যে হাসপাতাল গুলোতে অক্সিজেন কনসেনট্রেটর রয়েছে সেখানে হাইকুলেজাল ক্যানোলা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করে আসছে। ইতিমধ্যে দেশের প্রতিটি সিভিল সার্জনের নিকট নাভানা গ্রুপের উপহার প্রদান করা হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক করোনা রোগীদের জন্য এই উপহার পেয়ে নাভানা গ্রুপকে ধন্যবাদ প্রদান করেন।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২