
মো : তারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার জীবননগর থানার পুলিশ সদস্যরা মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৪১ লিটার চোলাই মদসহ ২জন আসামিকে গ্রেফতার করেছে। আটককৃতরা হলো জীবননগর পৌরশহরের নতুন তেঁতুলিয়া গ্রামের মোঃ ওলিয়ার সরকারের ছেলে মোমিন সরকার (৩০) এবং লক্ষীপুর ব্রীজপাড়ার মৃত আব্দুল মান্নানের ছেলে হোসেন আলী @ সালমান (৩৫)।
রবিবার (২০শে সেপ্টেম্বর) সন্ধ্যা সাতটার দিকে জীবননগর থানাধীন দত্তনগর এলাকা হতে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই মহাসিন আলী, এএসআই কামরুজ্জামান, এএসআই আহসান হাবিব এবং এএসআই আহসান কবির সঙ্গীয় ফোর্সসহ জীবননগরের দত্তনগর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ৪১ লিটার চোলাই মদসহ দু’জন আসামিকে আটক করা হয়।
আটককৃত আসামিদের বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২