
এম এ কাদির চৌধুরী ফারহান: মৌলভীবাজার জেলা পরিষদ উপ-নির্বাচনের দিনক্ষন চূড়ান্ত হওয়ায় লবিং ও তদবিরে ব্যস্ত সময় পারকরছেন সম্ভাব্য প্রার্থীরা। সম্ভাব্য প্রার্থীরা যে যার মতো ছুটছেন দলীয় মনোনয়ন পেতে। ভোটার, দলের নেতাকর্মী ও কেন্দ্রীয় নেতৃবৃন্দেরদৃষ্টি আর্কষণে চালাচ্ছেন নানা তদবির ও কৌশল। তারপরও থেমে নেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রার্থীদের আগাম প্রচার-প্রচারণা।তবে যাদের জন্য এই নির্বাচনের আয়োজন সেই ভোটাররা অনেকটাই নিশ্চুপ।
মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান প্রবীণ রাজনীতিবীদ বীর মুক্তিযোদ্ধা মোঃ আজিজুর রহমান ১৮ আগষ্ট মৃত্যুবরণ করেন।এরপর আসনটি শুন্য হলে প্যানেল চেয়ারম্যান-১ তফাদার রিজুয়ানা ইয়াসমিন সুমি ৬ সেপ্টেম্বর অস্থায়ী চেয়ারম্যান হিসেবে দায়িত্বপান। গত ১৪ সেপ্টম্বর বাংলদেশ নির্বাচন কমিশন ২০ অক্টোবর উপ-নির্বাচনের তারিখ ঘোষণা করেন। আগে থেকেই সামাজিকযোগাযোগ মাধ্যমে প্রচার প্রচারণা চালালেও তারিখ ঘোষণার পর থেকে মাঠে সক্রিয় সম্ভাব্য প্রার্থীরা। দলীয় প্রার্থীর পাশাপাশি রয়েছেনস্বতন্ত্র প্রার্থীরাও। তবে দলীয় প্রার্থীর তালিকায় এগিয়ে রয়েছে আওয়ামীলীগ।
আওয়ামীলীগের সম্ভাব্য প্রার্থীর তালিকায় যাদের নাম শোনা যাচ্ছে, তারা হচ্ছেন- সাবেক জাতীয় সংসদ সদস্য, প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রীসৈয়দ মহসীন আলীর সহর্ধমিনী, জেলা আওয়ামীলীগের সদস্য সৈয়দা সায়েরা মহসীন। মহকুমা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি, প্রবীণআওয়ামলীগ নেতা ও জাতীয় পরিষদ সদস্য মোঃ ফিরুজ, যুক্তরাজ্য আওয়ামীলীগের সহ-সভাপতি, গেল জেলা পরিষদ নির্বাচনেচেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতাকারী সাবেক বিট্রিশ কাউন্সিলর ও শিক্ষানুরাগী, জেলা আওয়ামীলীগ নেতা এম.এ. রহিম (সি.আই.পি)।
জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও ব্যবসায়ী আলহাজ্ব মোঃমিছবাহুর রহমান। কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা সাবেক পুলিশের এআইজি বজলুল করিম। জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুহিবুররহমান তরফদার। জেলা যুবলীগের সভাপতি ও সদ্য প্রয়াত জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমানের ভাতিজা মোঃ নাহিদআহমদ। জেলা আওয়ামীলীগের সদস্য যুক্তরাজ্য প্রবাসী ও বিশিষ্ট সমাজসেবী সাইফুর রহমান বাবুল।
এছাড়া রয়েছেন জেলার আলোচিত নেতা সাবেক এমপি, গেলো জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে (স্বতন্ত্র) প্রতিদ্বন্ধীতাকারী ওঠিকানা গ্রুপের চেয়ারম্যান, বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য এম এম শাহীন।
জেলা জাতীয় পার্টির সভাপতি ও সমাজসেবী আলহাজ্ব সৈয়দ শাহাব উদ্দিন আহমদ। মৌলভীবাজার-১ আসন থেকে বিগত নির্বাচনেসংসদ সদস্য পদে দুইবার প্রতিদ্বন্দ্বীতাকারী প্রার্থী কেন্দ্রীয় জাপা নেতা আহমেদ রিয়াজ।
উপ-নির্বাচনে অংশগ্রহন করবেন বলে আরও নাম শোনা যাচ্ছে, গেলো জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে (স্বতন্ত্র) প্রতিদ্বন্ধীতাকারীগণফোরামের সাবেক জেলা সভাপতি প্রবীণ সাংবাদিক বকশী ইকবাল আহমদ, বিশিষ্ট সমাজ সেবক ও সাংবাদিক এম এ মোহিত,যুক্তরাজ্য কমিউনিটি নেতা ও আওয়ামীলীগের ধর্মবিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য সোহেল আহমদ। তবে বিএনপি, জামাত ওইসলামী ঐক্যজোটসহ অন্যান্য সংগঠনের কাউকে প্রার্থী হিসেবে প্রচারণা চালাতে এখন পর্যন্ত দেখা যায়নি।
জেলা নির্বাচন অফিসের তথ্যমতে মৌলভীবাজারের ৭টি উপজেলার ৬৭টি ইউনিয়ন, ৫টি পৌরসভা ও ৭টি উপজেলা মিলে ৯৪৩ জননির্বাচকমন্ডলীর সদস্য (ভোটার) রয়েছেন। চেয়ারম্যান একজন, ১৫ জন সদস্য ও সংরক্ষিত আসনের পাঁচজন নারী সদস্য নিয়ে গঠিতজেলা পরিষদ।
নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী মৌলভীবাজার জেলা পরিষদের নির্বাচকমন্ডলীর সদস্য ও সীমানা নির্ধারিত ওয়ার্ডেরতালিকা:-
১ নং ওয়ার্ড- ১) উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদ, বড়লেখা। ২) দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন পরিষদ,বড়লেখা। ৩) নিজবাহাদুরপুরইউনিয়ন পরিষদ,বড়লেখা। ৪) বড়লেখা ইউনিয়ন পরিষদ, বড়লেখা। ৫) বড়লেখা পৌরসভা। এই ওর্য়াডের নির্বাচকমন্ডলীর সংখ্যাইউনিয়নে ৫২জন ও পৌরসভায় ১৩জন, মোট ৬৫জন।
২ নং ওয়ার্ড- ১) দাসের বাজার ইউনিয়ন পরিষদ,বড়লেখা। ২) তালিমপুর ইউনিয়ন পরিষদ,বড়লেখা। ৩) বর্ণি ইউনিয়ন পরিষদ,বড়লেখা।৪) দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন পরিষদ, বড়লেখা। এই ওর্য়াডের নির্বাচকমন্ডলীর সংখ্যা ইউনিয়নে ৫২ জন ও চেয়ারম্যান উপজেলাপরিষদ বড়লেখা ১জন, মোট ৫৩জন।
৩ নং ওয়ার্ড- ১) সুজানগর ইউনিয়ন পরিষদ, বড়লেখা। ২) দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন পরিষদ, বড়লেখা। ৩) পূর্বজুড়ী ইউনিয়ন পরিষদ,জুড়ী। ৪) পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদ, জুড়ী। এই ওর্য়াডের নির্বাচকমন্ডলীর সংখ্যা ইউনিয়নে ৫২জন মোট ৫২ জন। (১.২.৩নং ওর্য়াডসংরক্ষিত মহিলা সদস্য ওর্য়াড। নির্বাচকমন্ডলীর সংখ্যা ১৭০জন)।
৪ নং ওয়ার্ড- ১) জায়ফরনগর ইউনিয়ন পরিষদ, জুড়ী। ২) গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদ, জুড়ী। ৩) সাগরনাল ইউনিয়ন পরিষদ, জুড়ী।৪) ফুলতলা ইউনিয়ন পরিষদ, জুড়ী। এই ওর্য়াডের নির্বাচকমন্ডলীর সংখ্যা ইউনিয়নে ৫২জন ও চেয়ারম্যান উপজেলা পরিষদ জুড়ী১জন, মোট ৫৫ জন।
৫ নং ওয়ার্ড- ১) ভূকমিমইল ইউনিয়ন পরিষদ, কুলাউড়া। ২) ভাটেরা ইউনিয়ন পরিষদ, কুলাউড়া। ৩) বরমচাল ইউনিয়ন পরিষদ,কুলাউড়া। ৪) জয়চন্ডী ইউনিয়ন পরিষদ, কুলাউড়া। ৫) কাদিপুর ইউনিয়ন পরিষদ, কুলাউড়া। এই ওর্য়াডের নির্বাচকমন্ডলীর সংখ্যাইউনিয়নে ৬৫ জন ও চেয়ারম্যান উপজেলা পরিষদ, কুলাউড়া ১জন। মোট ৬৬ জন।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য