
মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট: লালমনিরহাট জেলার সদরের মোগলহাট ইউনিয়নের ২নং ফুলগাছ গ্রামের মৃত্য নিজাম উদ্দিনের ছেলে সাইদুল ইসলাম সাধু (৫৫) কে রহস্যজনক ভাবে একটি ফাঁকা জমিতে মৃত্য দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। নিহতের মুখে ফেনা ছিলো। বুধবার দুপুরের পর মরদেহটি উদ্ধার করে লালমসনিরহাট সদর থানার পুলিশ। তারা প্রাথমিক ময়না তদন্ত শেষে লাশটি পোষ্ট মডেম করতে হাসপাতালের মর্গে প্রেরণ করেছেন।
গ্রামবাসী সূত্রে জানা গেছে, নিহত সাইফুল ইসলাম সাধু স্থানীয় ভারালদা বাজারে নৈশ্যপ্রহরীর কাজ করতো লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ শাহা আল জানান, দুপুরে বাড়ির পাশের মাঠে সাধুর মরদেহ দেখে গ্রামবাসী ও প্রতিবেশীরা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিক ময়না তদন্ত শেষে লাশ পোষ্ট মডেম করতে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃতের মুখে ফেনা ছিল। ধারণা করা হচ্ছে কেউ তাকে বিষ খাইয়ে মেরেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে হত্যার সঠিক রহস্য জানা যাবে।
তিনি আরও জানান, মৃতের মুখে ফেনা ছিল। ধারণা করা হচ্ছে, বিষ পান করে তিনি আত্মহত্যা করেছেন অথবা কেউ মুখে বিষ ঠেলে দিয়ে তাকে হত্যা করে মরদেহ মাঠে ফেলে গেছে। এটি হত্যা না আত্মহত্যা, ময়না তদন্তের প্রতিবেদন পেলে তা নিশ্চিত হওয়া যাবে বলেও জানান অফিসার ইনচার্জ।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২