
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে ২২ জন জটিল রোগে আক্রান্ত রোগিদের মাঝে চেক বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন ও সমাজসেবা অফিসের আয়োজনে ০৬ সেপ্টেম্বর রবিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে ২০১৯-২০ অর্থ বছরে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক নওগাঁ জেলার বদলগাছী উপজেলার জটিল আক্রান্ত ৪৩ জন রুগির মাঝে জনপ্রতি ৫০হাজার টাকার চেক প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মুহাঃ আবু তাহির নিজ উদ্যোগে উপজেলা সমাজসেবা অফিসার তারিকুল ইসলামকে উপজেলার জটিল ও ব্যয়বহুল রোগে আক্রান্ত ব্যক্তিদের তালিকা তৈরীর পরামর্শ দেন। সমাজসেবা অফিসার রুগিদের তালিকা প্রস্তুত ও আবেদন পত্র গ্রহন করে উপজেলা নির্বাহী অফিসার মুহাঃ আবু তাহির এর সাথে পরামর্শ করে প্রধানমন্ত্রী বরাবর তালিকা প্রেরণ করেন। এরই ধারাবাহিকতায় ক্যানসার, হার্ট, কিডনি, থ্যালাসেমিয়াসহ ৬টি জটিল রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর অনুদান চেক হস্তান্তর করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মুহাঃ আবু তাহির বলেন ক্যানসার, হার্ট, কিডনি, থ্যালাসেমিয়াসহ জটিল রোগে আক্রান্ত রোগীদের তালিকা প্রেরন করা হয়েছিল। তালিকা অনুযায়ী দু’বারে ৪৩ জনের নামে জনপ্রতি ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু খালেদ বুলু, উপজেলা সমাজসেবা অফিসার তারিকুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ সফি আহম্মেদ, সদর ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম, সমাজসেবক রজত কান্ত গোস্বামী, সাংবাদিকবৃন্দ প্রমূখ।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য